ঢাকা, রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান মঈনউদ্দীন আবদুল্লাহ

ads

দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন কৃষি মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ। বুধবার (৩ মার্চ) রাষ্ট্রপতির আদেশে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।


একই সাথে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থার (বিটিআরসি) সাবেক চেয়ারম্যান মো. জহুরুল হককে দুদকের কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। অবিলম্বে এই প্রজ্ঞাপন কার্যকর করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।


উল্লেখ্য, দুদকের বর্তমান চেয়ারম্যান ইকবাল মাহমুদ ও কমিশনার আ ক ম আমিনল ইসলামের চাকরির মেয়াদ আগামী সপ্তাহে শেষ হবে। মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ ও মো. জহুরুল হক তাদের স্থলাভিষিক্ত হবেন।

ads
ads
ads

Our Facebook Page